ডেস্ক রিপোর্ট : ইংল্যান্ড সিরিজ শুরুর আগে আলোচনায় সাকিব-তামিমের মধ্যকার ব্যক্তিগত সমস্যা। আলোচিত এই ইস্যুতে এবার কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দলের ওপর প্রভাব না পড়লে সাকিব-তামিম ইস্যুতে কোনো সমস্যা দেখছেন না তিনি।
সাকিব-তামিমের মধ্যকার সমস্যা নিয়ে আগে থেকেই কানাঘুষা ছিল। বিষয়টি আরও স্পষ্টভাবে ফুটে ওঠে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এক সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ ভালো না। আর এসব হয়েছে সাকিব-তামিমের কারণে।
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘প্রথমত আমি কেবল সাত দিন ধরে এখানে আছি। আমি এমন ড্রেসিংরুম ও দলে ছিলাম যেখানে সবার সঙ্গে সবার মিলতো না। কিন্তু তারাও এগিয়ে এসেছে, দল হিসেবে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি এটাই চাইবেন। আপনার সেরা বন্ধু হয়ে ডিনারে যাওয়ার দরকার নেই। যতক্ষণ এটা দলে প্রভাব রাখছে না, আমি কোনো সমস্যা দেখি না। আমি কোনো কিছুই দেখিনি।’
২০১৭ সালের পর আবারও বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন লঙ্কান কোচ। দীর্ঘ এই সময়ে বাংলাদেশ দল কেমন উন্নতি করেছে এই প্রশ্নের জবাবে প্রধান কোচ বলেন, ‘তারা অনেক উন্নতি করেছে। নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে ধারণা আছে। এমনকি কীভাবে তারা প্রস্তুতি নিতে চায়, এ বিষয়েও অনেক উন্নতি হয়েছে। যা তরুণদের কাছেও অজানা নয়।’
4:20 am, Friday, 28 August 2026
News Title :
সাকিব-তামিম ইস্যুতে যা বললেন হাথুরুসিংহে
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:12:16 am, Tuesday, 28 February 2023
- 306 Time View
Tag :
Popular Post
























