10:33 am, Wednesday, 18 November 2026

হাইতিতে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক :: নিজ বাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। এ ঘটনায় জড়িত ৪ সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ বাহিনী। এর আগে, হাইতিতে জরুরি অবস্থা জারি করেন দেশটির অন্তর্র্বতী প্রধানমন্ত্রী ক্লড জোসেফ।

প্রেসিডেন্টের হত্যাকারীদের বিচারের আওতায় প্রতিশ্রুতি দিয়ে এক বিবৃতিতে তিনি জানান, আমি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি । খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে আমি এবং সব মন্ত্রী কাজ করে যাচ্ছি এবং আমরা আপনাদের আশ্বাস দিতে চাই যে, হত্যাকারীরা বিচারের আওতায় আসবে।

এদিকে, এ ঘটনায় জড়িত চার সন্দেহভাজনকে গুলি করে হত্যার পাশাপাশি আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সে বাকি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় একদল দুর্বৃত্তরা অস্ত্র হাতে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট। গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়েস।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

হাইতিতে জরুরি অবস্থা জারি

Update Time : 08:53:23 am, Thursday, 8 July 2021