8:34 am, Wednesday, 18 November 2026

বড়লেখায় মিথ্যা মামলা দায়েরে বাদীর ৩ বছরের সশ্রম কারাদন্ড

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা করে ফেসে গেল বাদী কবির আহমদ। দীর্ঘ সাক্ষ্য প্রমাণে পূর্ব শত্রæতার জেরে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয় মর্মে প্রমাণ পাওয়ায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক এনজিআর-২৯/১৯ মামলার রায়ে বাদীর বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদÐ, ১০ হাজার টাকা অর্থদÐ অনাদায়ে আরো ৩ মাসের কারাদÐের রায় ঘোষণা করেছেন। অভিযুক্ত কবির আহমদ উপজেলার সায়পুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

জানা গেছে, অভিযুক্ত কবির আহমদের ভাই তানভীর রানা ফয়েজসহ তারা ১১ বন্ধু ২০১৮ সালের ২৪ ডিসেম্বর চারটি মোটরসাইকেল চড়ে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যায়। ফেরার পথে বেপরোয়া গতির কারণে তানভীর রানা ফয়েজসহ তিনজন থাকা মোটরসাইকেলটি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে হত্যা চেষ্টার ঘটনা সাজিয়ে কবির আহমদ প্রতিপক্ষের জুয়েল আহমদসহ তার স্বজনদের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা করেন। পুলিশের তদন্তে ঘটনা মিথ্যা প্রমাণিত হয়। পরবর্তীতে আদালতও স্বাক্ষ্যপ্রমাণে ঘটনাটি হয়রানির উদ্দেশ্যে সাজানো মিথ্যা মামলা বলে নিশ্চিত হয়ে অবশেষে বাদী কবির আহমদের বিরুদ্ধে সশ্রম কারাদÐ ও অর্থদÐের রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারি ইকরাম হোসেন মিথ্যা মামলা দায়েরের অপরাধে একটি মামলার বাদীর বিরুদ্ধে সশ্রম কারাদÐ ও অর্থদÐের রায় ঘোষিত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় মিথ্যা মামলা দায়েরে বাদীর ৩ বছরের সশ্রম কারাদন্ড

Update Time : 01:20:17 pm, Tuesday, 31 January 2023