বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় পবিত্র রমজান উপলক্ষে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৯ ওয়ার্ডের ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদ। রোববার বিকেলে সংগঠনের কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সভাপতিত্বে ও পরিষদের সদস্য তোফায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ আব্দুল হামিদ, প্রবাসী দেলোয়ার হোসেন মুকুল, শিক্ষক মুহিব খান, পরিষদের সিনিয়র সহসভাপতি শাহাব উদ্দিন লিটন, রাসেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাজু, সহসভাপতি কাওছার আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম, প্রচার সম্পাদক জাবের আহমদ।
4:33 am, Saturday, 2 May 2026
News Title :
বড়লেখায় ২৫০পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:58:39 pm, Monday, 26 April 2021
- 505 Time View
Tag :
Popular Post




























