বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৮ আরোহীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
জানা গেছে, শনিবার বিকেলে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৮টি মোটরসাইকেল আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আট মোটরসাইকেল চালককে ৮ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৮ জনকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক 

























