5:12 am, Friday, 17 July 2026

ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট : অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রবিবার দিবাগত রাত ১২টার পর আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে ভাষা শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

এর আগে ১২টা ১ মিনিটে অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

Update Time : 06:11:40 am, Monday, 21 February 2022