11:21 am, Wednesday, 18 November 2026

ভক্তদের মাতাতে ঢাকায় আসছেন নচিকেতা

ডেস্ক রিপোর্ট:ঢাকায় আসছেন বাংলা গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী। আগামী ১০ নভেম্বর ঢাকার কেআইবিতে গান শোনাবেন তিনি। তাকে বাংলাদেশে নিয়ে আসছে আজব রেকর্ড ও আজব কারখানা। তাদের এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়, আজব রেকর্ডস ও আজব কারখানার আয়োজনে আগামী ১০ নভেম্বর ঢাকাস্থ কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’।

খুব শিগগিরই তারা টিকিট ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত জানাবেন।

আজব রেকর্ডস ও আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর দাদা আসছেন। আশা করছি, দাদার ভক্তরা অনেকদিন পরে সরাসরি তার কণ্ঠে গান শোনতে পারবেন।

তিনি আরও বলেন, নচিদার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এ বছর। কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে তিরিশে নচিকেতা শিরোনামে। এবার ঢাকায় তাঁর বাংলাদেশি শ্রোতাদের জন্য এই আয়োজন। ’

Tag :
About Author Information

Sirajul Islam

ভক্তদের মাতাতে ঢাকায় আসছেন নচিকেতা

Update Time : 10:07:52 am, Monday, 23 October 2023