2:26 am, Friday, 28 August 2026

ভাঙা সংসার জোড়া লাগল সুদীপ-পৃথার

বিনোদন ডেস্ক :: ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা সুদীপ মুখার্জি। ৫৭ বছর বয়সি এই অভিনেতা হাঁটুর বয়সি নায়িকা পৃথা চক্রবর্তীর সঙ্গে ঘর বাঁধেন। এ নিয়ে জলঘোলা কম হয়নি।

কিন্তু ব্যক্তিগত জীবনে এই দম্পতি খুব ভালো সময় পার করছিলেন। হঠাৎ তাদের দাম্পত্য জীবনে ছন্দপতন ঘটে। ৬ মাস আগে সংসার ভাঙার ঘোষণা দেন পৃথা।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন পৃথা। এ অভিনেত্রী লেখেন, “আমি আর সুদীপ আর দম্পতি নেই। আনুষ্ঠানিকভাবে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আমরা আজীবন বন্ধু হয়ে থাকব।”

পৃথা এ ঘোষণা দেওয়ার পর নানা গল্প রচিত হয়েছে। টালমাটাল সময় কাটিয়েছেন এই যুগল। সুদীপ মুখার্জি এবার জানালেন, তাদের ভাঙা সংসার জোড়া লেগেছে। দুই ছেলের কথা ভেবে নতুন সিদ্ধান্ত নিয়েছেন।
‘সোলজার’ লুকে ধরা দিলেন শাকিব খান

এ প্রসঙ্গে ভারতীয় একটি গণমাধ্যমে সুদীপ মুখার্জি বলেন, “কোন সম্পর্কে মতবিরোধ হয় না, একটু বলবেন? আমরা সবাই স্বতন্ত্র মানুষ। সুতরাং নিজস্ব ভাবনা-চিন্তা, মতামত তো থাকবেই। তবে হ্যাঁ, এখন আমরা একসঙ্গে থাকছি।”

সুদীপ-পৃথা দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে। তাদের বয়সও কম। এ দম্পতি চান না তাদের সন্তানদের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়ুক। সুদীপ মুখার্জি বলেন, “ওরা সত্যি আমাকে ‘সুপারহিরো’ ভাবে।

আমার ছবি বা ধারাবাহিক দেখার মতো বয়েসে ওরা পৌঁছায়নি। তবে ওরা ভাবে, বাবা সব পারে। দুই ছেলেকে শান্তিপূর্ণ শৈশব, উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্যই আবার আমরা একসঙ্গে।”

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভাঙা সংসার জোড়া লাগল সুদীপ-পৃথার

Update Time : 07:37:19 am, Saturday, 11 October 2025