গত ২৮ নভেম্বর শ্রীমঙ্গল পৌরসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে পিরোজপুর জেলার ভান্ডারীয়া উপজেলার লক্ষ্মীপুরা মল্লিক বাড়ির অগ্রজ দৈনিক সমকাল পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শামীম আক্তার হোসেন মিন্টু’র স্ত্রী রোকেয়া পারভীন ২য় বারের মতো পুনরায় সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, এই নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর সহ ১২টি আসনে মোট ৪৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে রোকেয়া পারভীন সর্বোচ্চ ২৯৭৩ ভোট পেয়েছেন।
এজন্য তিনি সকল ভোটার, সহযোগী, সমর্থক, শুভানুধ্যায়ী, প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক 


























