7:55 pm, Friday, 22 May 2026

ভারতে করোনা হাসপাতালে আগুন : নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি করোনা হাসপাতালে আগুন লেগে অন্তত ৫ জন মারা গেছে।

শনিবার রায়পুরের রাজধানী হসপিটালে এ ঘটনা ঘটে। হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের আরেকটি হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল জানিয়েছেন, এ ঘটনায় আগুনে পুড়ে একজন এবং শ্বাসকষ্টে বাকিদের মৃত্যু হয়েছে। হাসপাতালের একটি ফ্যানে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে পরে তা অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত সপ্তাহেই ভারতের নাগপুরে একটি করোনা হাসপাতালে আগুন লেগে চারজন মারা গিয়েছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ভারতে করোনা হাসপাতালে আগুন : নিহত ৫

Update Time : 08:09:14 am, Sunday, 18 April 2021