2:47 pm, Friday, 6 November 2026

লিসবনে আল ইসলাহ পর্তুগালের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

আনজুমান আল ইসলাহ পর্তুগালের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল গত ২১ সেপ্টেম্বর রবিবার রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রাত ৮টায় লিসবন শহরের মারতিম মনিজ এরিয়াতে ঢাকা রেস্টুরেন্টে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম এবং পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল কাওছার আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন নাজমুল ইসলাম এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন মাহিন আহমদ।

এরপর সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বদরুল আমিন স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সহ-সভাপতি কামাল আহমদ ও সহ-সভাপতি কামরুল ইসলাম।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন মিলফন্তেস জামে মসজিদের খতিব মাওলানা আমিনুর রহমান আফসর। পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতা রানা তসলিম উদ্দিনও তার বক্তব্য ও অনুভূতি প্রকাশ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলআমেদা জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন, যিনি মিলাদুন্নবী (সা.) নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্যের পর মিলাদ শরিফ, বিশেষ দোয়া এবং নৈশভোজের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

লিসবনে আল ইসলাহ পর্তুগালের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

Update Time : 11:47:00 pm, Sunday, 21 September 2025