2:03 pm, Friday, 24 April 2026

ভারী লেহেঙ্গা ও গা ভরতি গয়না পরে কনের পুশ-আপ!

আন্তর্জাতিক ডেস্ক :: ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই বিয়ের দিনও দিব্যি শরীরচর্চা করা যায়। ভারী লেহেঙ্গা, গা ভরতি গয়না নিয়ে ক্রমাগত পুশ-আপও দেওয়া যায়। একথাই যেন প্রমাণ করলেন এক কনে। যাঁর পুশ-আপের ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা।

তবে ভিডিওয় ফিটনেস ফ্রিক কনেকে দেখে অনেকেই প্রশংসা করেছেন। ইতিমধ্যেই পাঁচ লক্ষের বেশি লাইক পড়ে গিয়েছে। ভিডিওয় কনের পিঠের অংশই দেখা যাচ্ছে। মুখ দেখার উপায় নেই। তবে তা আপলোড করেছেন আনা অরোরা নামের এক তরুণী। একই লেহেঙ্গা পরে আনার ছবি দেখা যাচ্ছে। প্রোফাইল সূত্রে জানা যাচ্ছে, আনা একজন ডায়েটিশিয়ান। আবার অনলাইনে ফিটনেস ট্রেনিংও দেন।

https://www.instagram.com/stories/aan4490/?utm_source=ig_embed&ig_rid=3eada4b8-07a0-4950-be2e-e602b017bc06

করোনা কালে অনেকেই বাড়ি থেকে কাজ করেছেন। এখনও অনেকে তাই-ই করে চলেছেন। এমন পরিস্থিতিতে শরীর ফিট রাখাই অনেকের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। শরীরচর্চার বালাই নেই, অথচ চেটেপুটে চর্ব চোষ্য খাওয়া লেগেই রয়েছে। বিশেষ করে খাদ্যরসিক বাঙালিদের ক্ষেত্রে। পাতে একদিন ইলিশ, অন্যদিক মাটন কিংবা চিকেন কষা চলেই আসছে। যার অবধারিত ফল, ওজন নির্দ্বিধায় বেড়ে যাচ্ছে। এদিকে শরীরচর্চা করতে তীব্র অনীহা। কিছুতেই যেন আর এক্সারসাইজ করতে ইচ্ছে করে না। এমন অবস্থা যদি আপনার হয়ে থাকে। তাহলে আনার প্রোফাইলের ভিডিওগুলি একবার দেখে নিতেই পারেন। অনুপ্রেরণা পেতেই পারেন পুশ-আপ দেওয়া কনের কাছ থেকে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

ভারী লেহেঙ্গা ও গা ভরতি গয়না পরে কনের পুশ-আপ!

Update Time : 07:21:28 am, Monday, 9 August 2021