6:21 am, Thursday, 21 May 2026

ভোক্তা অধিকার অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ শনিবার (০২ এপ্রিল ২০২২) মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, শাহ মোস্তফা আলি রোড, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, মাছ ও মাংসের বাজার, খেজুরের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে মাংস বিক্রয় করা, নিচে ছোট মাছ দিয়ে উপরে বড় মাছ পরিবেশন করে ক্রেতাদের সাথে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত খালিক মাংসের দোকানকে ৫ হাজার টাকা, সুমনের মুরগির দোকানকে ৪ হাজার টাকা, মাহবুর মিয়ার মাছের দোকানকে ৫ শত টাকা, ইকবাল মিট হাউজকে ৫ হাজার টাকা, শাহ মোস্তফা সবজি ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোক্তা অধিকার অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা

Update Time : 10:31:44 am, Sunday, 3 April 2022