ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ‘ভুল হিসাব’ করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ‘ইহুদিবাদী মিথ্যাচারে’ কান দিলে সংঘাতই কেবল বেড়ে চলবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের এসব কথা বলেন এরদোয়ান।
ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে ফেলে ওই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এছাড়া গাজায় ইসরাইলের আক্রমণকে গণহত্যা বলেও অভিহিত করেছে আঙ্কারা। ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে।’
এরদোয়ান আরো বলেন, তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।
6:16 am, Wednesday, 18 November 2026
News Title :
মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল : এরদোয়ান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:53:43 am, Saturday, 15 February 2025
- 250 Time View
Tag :
Popular Post



























