11:39 pm, Monday, 10 August 2026

অনলাইন ডেস্ক

মধ্যমপন্থার রাজনীতি সরিয়ে উগ্রবাদ আনার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

দেশে উদারপন্থী ও মধ্যমপন্থার রাজনীতি সরিয়ে দিয়ে উগ্রবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আমাদের সবাইকে উদারপন্থী গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত বই ‘রক্তাক্ত জুলাই’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি নিজের হতাশা প্রকাশ নিয়ে যে সমালোচনা হয়েছে, সে প্রসঙ্গে ফখরুল বলেন, ‘অনেকে বলেছেন, আপনি হতাশার কথা বলবেন কেন? আমরা তো আপনার কথায় অনুপ্রাণিত হই। আমি বলেছিলাম, এই বয়সে এসে যখন দেখি আমাদের স্বপ্ন, লড়াই ও সংগ্রাম কিছু দুর্বৃত্তের কারণে ম্লান হয়ে যাচ্ছে—তখন হতাশা আসে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিবেশে মানুষ বিভ্রান্ত। জিজ্ঞেস করলে বলে, নির্বাচন হবে তো? এক ধরনের শঙ্কা ও আশঙ্কা কাজ করে। তবে আমি সবসময়ই বলি—নির্বাচন হবেই এবং নির্ধারিত সময়েই হবে। এর বিকল্প নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যদি নির্বাচন না হয়, তাহলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। দেশের ভেতরে ও বাইরেও অনেকে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাই দ্রুত নির্বাচন হওয়া জরুরি।’

ফখরুল বলেন, ‘বাংলাদেশে পরিবর্তনের সূচনা বিএনপির মাধ্যমেই হয়েছে। প্রথম সংস্কারের কথা বিএনপিই বলেছে। দেশের জন্মলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষণা দেন।’

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক-সহযোগিতা নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক

মধ্যমপন্থার রাজনীতি সরিয়ে উগ্রবাদ আনার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

Update Time : 09:54:11 am, Friday, 29 August 2025