ডেস্ক রিপোর্ট::বক্স অফিস কাঁপিয়ে এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে তারকা অভিনেতা প্রভাসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সালার: পার্ট ১- সিজফায়ার’। পরিচালক প্রশান্ত নীলের ব্লকবাস্টার সিনেমাটি ২০ জানুয়ারি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে বলে জানানো হয়েছে। এদিকে নেটফ্লিক্স ১৯ জানুয়ারি সালারের প্রিমিয়ার ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের পোস্টে জানানো হয়, ২০ জানুয়ারি তেলেগু, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় নেটফ্লিক্সে মুক্তি পাবে সালার। উল্লেখ্য, দুর্দান্ত অ্যাকশন প্যাকড সিনেমা সালার শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমার সাথে মুক্তি পেলেও বক্স অফিসে রীতিমতো টক্কর দিয়েছে ডানকিকে। শুধু তাই নয় ২০২৩ সালের সর্বোচ্চ অ্যায়কারী সিনেমার তালিকায় জায়গা করে নেয় সালার। ভারতে ৪০০ কোটি রূপি এবং বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৭০০ কোটি রূপিরও বেশি অ্যায় করেছে সিনেমাটি।
12:06 pm, Saturday, 12 September 2026
News Title :
সালারের ওটিটি মুক্তির তারিখ ঘোষণা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:27:44 am, Saturday, 20 January 2024
- 329 Time View
Tag :
Popular Post






























