4:39 am, Wednesday, 18 November 2026

মমতাজের পর একই মামলায় ফেঁসে গেলেন বলিউড অভিনেত্রী জারিন

ডেস্ক রিপোর্ট : পাঁচ বছর আগে অগ্রিম টাকা নিয়েও অনুষ্ঠানে না যাওয়ায় প্রতারণার মামলায় অভিযুক্ত হয়ে কলকাতার আদালতে হাজিরা দিয়েছেন বলিউড অভিনেত্রী জারিন খান। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে নীল টপ, সাদা-নীল স্ট্রাইপ প্যান্ট ও মুখে মাস্ক পরে কলকাতার শিয়ালদহ আদালত চত্ত্বরে হাজির হন এবং কাঠগড়ায়ও ওঠেন জারিন। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি নায়িকা।

২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপূজার উদ্বোধন করার চুক্তি করে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়েছিলেন জারিন খান। মামলায় অভিযোগ করা হয়, চুক্তি অনুযায়ী কথা রাখেননি নায়িকা। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, তাদের থেকে পারিশ্রমিক বাবদ সাড়ে ১২ লাখ টাকা নিয়েছিলেন জারিন। কিন্তু টাকা নেয়ার পরেও অনুষ্ঠান করতে আসেননি তিনি।

ওই ইভেন্ট সংস্থার দাবি, এখানেই শেষ নয়। ফোনে জারিন খান হুমকি দেন, ‘তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায়, দেখে নেব!’ এই ঘটনার পরেই মুম্বাইয়ে কাজ পেতেও বাধার মুখে পড়ে ওই সংস্থা। সব মিলিয়ে তাদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।

২০১৮ সালে জারিনের বিরুদ্ধে নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে কলকাতার ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অভিযোগের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সেই চার্জশিট খতিয়ে দেখে অভিনেত্রী ও তার সাবেক ম্যানেজারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপরেই নির্দেশ মোতাবেক গত ১১ ডিসেম্বর শিয়ালদহ আদালতে বিচারবিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের এজলাসে আত্মসমর্পণ করেন করেন জারিন। ৩০ হাজার টাকার বন্ডে পান অন্তর্বর্তীকালীন জামিন। মঙ্গলবার শেষ হয় সেই জামিনের মেয়াদ।

এদিন শুনানির সময় তাকে স্বশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতোই এদিন সকালে কলকাতায় পা রাখেন সালমানের অভিনেত্রী। আদালতে পুলিশ তদন্ত রিপোর্ট পেশ করলে জারিন ও তার ম্যানেজারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বাতিল করে আদালত।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন জারিন। তবে পর পর বেশ কয়েকটি ছবি করেই বলিউড থেকে প্রায় উধাও হয়ে যান জারিন। বর্তমানে সিনেপর্দায় তাকে দেখা যায় না সেরকম।

জারিনের আগে অগ্রিম টাকা নিয়েও কলকাতায় অনুষ্ঠান করতে না আসার অভিযোগ ওঠে বাংলাদেশের সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে। বর্তমানে কলকাতা হাইকোর্টে চলমান রয়েছে সেই মামলা।

Tag :
About Author Information

Sirajul Islam

মমতাজের পর একই মামলায় ফেঁসে গেলেন বলিউড অভিনেত্রী জারিন

Update Time : 08:23:55 am, Wednesday, 27 December 2023