11:26 am, Wednesday, 22 April 2026

মহানবী (সাঃ) এর অবমাননায় বড়লেখা জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

বড়লেখা প্রতিনিধি :: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের নুপুর শর্মার কটুক্তি ও তাকে সমর্থন করে বড়লেখার কলেজ শিক্ষক দিগেন্দ্র চন্দ্র দেবনাথের মন্তব্যের প্রতিবাদে বড়লেখা উপজেলা জাতীয় পার্টি মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণভাগ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

এলাকার প্রবীন মুরব্বি আব্দুল আজিজের সভাপতিত্বে ও ওয়াহিদুর রহমান নয়নের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রিয় জাপা নেতা, উপজেলা জাতীয় পার্টির সভাপিত ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ রিয়াজ। এছাড়া বক্তব্য দেন জাপা নেতা আলী আজাদ, আব্দুন নুর, সাইফুল ইসলাম প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

মহানবী (সাঃ) এর অবমাননায় বড়লেখা জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

Update Time : 12:30:49 pm, Wednesday, 15 June 2022