6:59 am, Sunday, 15 November 2026

‘ডোমেস্টিক থ্রি ট্রফি’র ছয় আইকন কারা, জানাল বিসিবি

ডেস্ক রিপোর্ট : দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামো আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই ছাতার নিচে তিন সংস্করণের ক্রিকেট আয়োজনের এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ডোমেস্টিক (ডি) থ্রি ট্রফি’।

ছয় দল নিয়ে হতে যাওয়া এই প্রতিযোগিতায় আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন জাতীয় দলের অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ছয় ক্রিকেটার।

রোববার ঢাকায় নতুন এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে প্রতিযোগিতার কাঠামো তুলে ধরেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
ছয় দলের ছয় আইকনের মধ্যে মেহেদী হাসান মিরাজকে নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

সেভেন রিংস সিমেন্টের আইকন মুশফিকুর রহিম। একমি ল্যাবরেটরিজের হয়ে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
নাঈম শেখকে নিয়েছে সিটিজেনস ব্যাংক, তাওহীদ হৃদয়কে ফরচুন গ্রুপ এবং নুরুল হাসান সোহানকে আইকন করেছে এইস ব্লু স্টার।
তিন বছরের জন্য ছয়টি দলের স্বত্ব পেয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। প্রতিটি দল প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ২৩ সদস্যের স্কোয়াড গড়বে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সেই ড্রাফট।

নতুন এই প্রতিযোগিতায় একই দলের ক্রিকেটারদের তিন সংস্করণেই খেলতে হবে। ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি পর্ব। এরপর জানুয়ারিতে চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট এবং মে মাসে হবে ৫০ ওভারের ম্যাচ। এক মৌসুমে তিন সংস্করণ মিলিয়ে প্রতিটি দল খেলবে মোট ৪২টি ম্যাচ।

টি-টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতার যাত্রা শুরুর সম্ভাব্য তারিখ ১৫ ডিসেম্বর। ম্যাচগুলো হবে ঢাকা ও বরিশালে। বিসিবি সভাপতি জানিয়েছেন, তুলনামূলক বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বরিশালে।

Tag :
About Author Information

Sirajul Islam

সিলেটে পরীক্ষায় সেরা ২০জনের আবেদন ফি দেবে শাবিপ্রবি প্রশাসন

‘ডোমেস্টিক থ্রি ট্রফি’র ছয় আইকন কারা, জানাল বিসিবি

Update Time : 08:45:30 am, Monday, 28 September 2026