5:54 am, Sunday, 15 November 2026

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসন ও এসআরবি এর যৌথ অভিযানে বেসরকারি হাসাপাতালের দালালচক্রের ৭ জন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করা হয়৷ পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও এসআরবি। অভিযানে অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া নামে দালালচক্রের ৭ জন সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিপনকে দুই হাজার টাকা ও নার্গিসকে তিন হাজার টাকা জরিমনা করা হয়। আর বাকি ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসআরবি-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসাপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সব দালালদের যারা লালন করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকতে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সিলেটে পরীক্ষায় সেরা ২০জনের আবেদন ফি দেবে শাবিপ্রবি প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Update Time : 11:14:21 am, Thursday, 12 November 2026