4:56 am, Friday, 17 July 2026

মার্চে আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরো কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, আবুধাবি সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর জানিয়ে তিনি বলেন, বাণিজ্য-বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে দুদেশের মধ্যে সহযোগিতা রয়েছে।

মাশফি বিন শামস আরো বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তিনি আবুধাবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মার্চে আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী

Update Time : 11:30:48 am, Friday, 4 February 2022