5:06 am, Wednesday, 18 November 2026

মিথ্যা অপহরন মামলা দায়ের ও প্রাণনাশের আশঙ্কার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার: গত ০৬ সেপ্টেম্বর মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মুখে মিথ্যা অপহরন মামলা দায়ের, বসতবাড়িতে গিয়ে ভাংচুর, ভয়- ভীতি হুমকি ইত্যাদির প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন করেন মৌলভীবাজার জেলার সদর উপজেলার হাজিমিছকিন গ্রামের অপহরন মামলার আসামী পারভেজ আহমদ ও
তারেক আহমদ দ্বয়ের পিতা সুজন মিয়া ও মাতা নাসিমা বেগম। জানা যায়, গত ২২ ডিসেম্বর মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের পূর্ব লামুয়া গ্রামের আব্দুল আলীর মেয়ে পলি বেগম কে প্রাইভেট পড়াতেন মৌলভীবাজার জেলার সদর উপজেলার হাজিমিছকিন গ্রামের সুজন মিয়ার ছেলে পারভেজ আহমদ, সেই সুযোগে পলি বেগম ও পারভেজ আহমদ দ্বয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্ক পলি বেগম এর পরিবার মেনে না নেওয়ায় পলি বেগম ও পারভেজ আহমদ গোপনে ২০/১২/২০২২ইং বিয়ে করে এবং ২২/১২/২০২২ইং উভয়ে পালিয়ে যায় ও দাম্পত্য জীবন শুরু করে। কিন্তু এ ঘটনায় পলি বেগম এর পিতা বাংলাদেশ আওয়ামীলীগ, ১নং খলিলপুর ইউপি শাখার সভাপতি আব্দুল আলী বাদী হয়ে পারভেজ আহমদ কে ১নং এবং তার ভাই তারেক আহমদ কে ২নং আসামী করে বিগত ২৩/১২/২০২০ইং মৌলভীবাজার মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেন, যাহা মৌলভীবাজার মডেল থানার মামলা নং-২৫, তাং: ২৩/১২/২০২০ইং, জি আর: ৭৮৩/২০২০ইং (সদর), ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ইং (সংশোধনী ২০০৩ইং) এর ৭/৩০। মামলা দায়েরের পর থেকে পুলিশ তাহাদের বাড়িতে গিয়ে তাহাদের ছেলে পারভেজ আহমদ ও তারেক আহমদ কে গ্রেফতারের জন্য বার বার অভিযান পরিচালনা করিতেছে। আব্দুল আলী স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা হওয়ায় বিভিন্ন সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ নেতাকর্মী ও ক্যাডাররা তাহাদের বাড়িতে গিয়ে পারভেজ আহমদ ও তারেক আহমদ কে পেলে প্রাণে হত্যা করিবে মর্মে হুমকি দিতেছে এবং গত ০৪ সেপ্টেম্বর বাড়িতে গিয়ে আমাদের মারপিট করে এবং আসবাবপত্র ঘর ভাংচুর করে ক্ষতি সাধন করে। উক্ত মামলা দায়েরের প্রতিবাদে করা সংবাদ সম্মেলনে পারভেজ আহমদ ও তারেক আহমদ দ্বয়ের পিতা সুজন মিয়া ও মাতা নাসিমা বেগম বলেন, পলি বেগমকে তাহাদের ছেলে পারভেজ আহমদ অপহরন করে নাই। তারা একে অপরকে ভালবাসে। পলি বেগম এর পিতা স্থানীয় এলাকার প্রভাবশালী নেতা হওয়ায় তাদের এ ভালবাসাকে মেনে নেয়নি। তাই পলি বেগম ও পারভেজ আহমদ পালিয়ে গিয়ে সংসার জীবন শুরু করে। পারভেজ আহমদ ও তারেক আহমদ দ্বয়ের পিতা মাতা বলেন, উক্ত মিথ্যা মামলা দায়েরের কারনে তাহাদের দুই ছেলের জীবন ক্ষতিগ্রস্থ এবং তাহাদের প্রাণনাশের আশঙ্কায় ভোগছি । তাহারা স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ নেতা কর্মীদের ভয়ভীতি ও হুমকি সহ উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়ে সংবাদ সম্মেলন সমাপ্ত করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মিথ্যা অপহরন মামলা দায়ের ও প্রাণনাশের আশঙ্কার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : 11:31:55 am, Tuesday, 7 September 2021