10:35 am, Wednesday, 30 September 2026

মিরাজের ঘূর্ণিতে বোল্ড ধাওয়ান

ক্রীড়া ডেস্ক : রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করলেন শিখর ধাওয়ান, বলটা ব্যাটে লেগে লাগল স্টাম্পে। পড়ে গেল বেল। মেহেদি হাসান মিরাজ ভাঙলেন ভারতের উদ্বোধনী জুটি।

মাত্র ৭ রান করেই সাজঘরের পথ ধরেছেন ভারতীয় ওপেনার ধাওয়ান। ২৩ রানের মাথায় ভারতের প্রথম উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। রোহিত শর্মা ১২ আর বিরাট কোহলি ০ রানে অপরাজিত আছেন।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। বোলিং উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে দেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে হাসান মাহমুদ বাউন্ডারি হজম করলেও ৫ রানের বেশি খরচ করেননি। চাপ ধরে রেখে বোলিং করছে টাইগাররা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জমির ভাগ পেতে রাজধানীর ইসিবি চত্ত্বর গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

মিরাজের ঘূর্ণিতে বোল্ড ধাওয়ান

Update Time : 07:31:01 am, Sunday, 4 December 2022