5:23 am, Thursday, 5 November 2026

মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় নিহত ১৭

আর্ন্তজাতিক ডেস্ক : মেক্সিকোর মিচোয়াকানে কয়েকজন বন্দুকধারী ১৭ জনকে গুলি করে হত্যা করেছে। রবিবার মিচোয়াকানের সান জোসে ডি গ্রাসিয়া শহরে এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় , বন্দুকধারীরা খোলা ছাদের দুটি পিকআপ ট্রাকে করে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আসে। সান জোসে ডি গ্রাসিয়া শহরের একটি বাড়িতে হঠাৎ প্রবেশ করেই তারা নির্বিচারে গুলি চালাতে থাকে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় হতে এ হামলার তদন্ত শুরু করা হয়েছে। ধারণা করা যাচ্ছে, দুই দলের মধ্যে দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ২০২১ সালে মেক্সিকোতে মাদক কারবারিদের গ্যাংয়ের দ্বন্দ্বের কারণে ৩৩ হাজার ৩০৮ জন মারা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

শিক্ষা অফিসে ঢুকে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ

মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় নিহত ১৭

Update Time : 11:15:59 am, Monday, 28 February 2022