12:06 am, Monday, 8 June 2026

মেসির বিরুদ্ধে মেক্সিকোর জার্সি অবমাননার অভিযোগ

অনলাইন ডেস্ক:: মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর আর্জেন্টিনার ‘খুলিয়া গিয়াছে সব বাঁধ’। সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর যে গুমোট ভাবটা আচ্ছন্ন করে রেখেছিল দলকে, মেক্সিকোর বিরুদ্ধে জয়ে সেটা রীতিমতো উড়ে গেল। সংগত কারণেই নেচে-গেয়ে জয়টা উদযাপন করেন মেসিরা।

অভিযোগ উঠেছে, ড্রেসিংরুমে তুমুল উদযাপনের সময় মেক্সিকোর একটি জার্সিকে অসম্মান করেছেন লিওনেল মেসি। ভিডিওসহ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে খেলাধুলাবিষয়ক সংবাদমাধ্যম মার্কা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি এখন ভাইরাল।

অবশ্য ভিডিওতে জার্সি অসম্মান করার মতো কিছু দেখা যায়নি। আনন্দে লাফালাফি করার সময় মেসির সামনেই পড়ে মেক্সিকোর জার্সিটি। তিনি পা দিয়ে সেটা পাশে সরিয়ে রাখেন। কিন্তু এতেই ক্ষেপে আগুন হয়ে আছে মেক্সিকানরা। কারণ, হারের ক্ষতের সঙ্গে যোগ হয়েছে নতুন এই ক্ষত।

বিখ্যাত মেক্সিকান মুষ্টিযোদ্ধা ক্যানসেলো আলভারেজ টুইট করে বলেন, ‘আমাদের জার্সি দিয়ে মেঝে পরিষ্কার করেছেন মেসি। এটা মেনে নেওয়ার মতো নয়।’

রীতিমতো হুমকি দিয়ে আরেক টুইটে তিনি বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত, মেসিকে যেন আমার সামনে পড়তে না হয়।’

Tag :
About Author Information

Sirajul Islam

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মেসির বিরুদ্ধে মেক্সিকোর জার্সি অবমাননার অভিযোগ

Update Time : 11:56:38 am, Monday, 28 November 2022