ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর গ্রামের মোঃ জুয়াহিদ হোসেন এর পুত্র মোঃ রাহুল ইয়ামিন তানভীর বর্তমান আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় কটুক্তিমূলক বক্তব্য প্রকাশ করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন অপপ্রচার করেন। মোঃ রাহুল ইয়ামিন তানভীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সদস্য। ইতিপূর্বে তিনি বিএনপি’র বিভিন্ন মিছিল মিটিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের বিরুদ্ধে ও আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার ও সরকার বিরোধী উস্কানিমূলক কথা সাধারন জনগনের মধ্যে প্রকাশ করেছেন। যাহার ফলে তিনি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। স্থানীয় আওয়ামীলীগ নেতা, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ বলেন, মোঃ রাহুল ইয়ামিন তানভীর আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে সাধারন জনসাধারনকে সরকারের বিরোদ্ধে ক্ষেপিয়ে তুলতেছেন। তাকে কখনো ছাড় দেওয়া হবে না। মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মোঃ রাহুল ইয়ামিন তানভীর অপপ্রচার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা কর্মীদের আক্রোশান্নিত করে তুলছেন, মোঃ রাহুল ইয়ামিন তানভীর এর এরূপ কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক সময়ে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে।
9:39 pm, Tuesday, 21 April 2026
News Title :
মোঃ রাহুল ইয়ামিন তানভীর সরকার সহ বিরোধীদলের নেতা কর্মীদের নিয়ে উস্কানিমূলক কথা প্রকাশ করায় আওয়ামীলীগ ও জামায়াতের নেতাকর্মীদের ক্ষুভ প্রকাশ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:39:24 am, Wednesday, 12 June 2024
- 207 Time View
Tag :
Popular Post
























