বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে বুধবার গ্রামবাংলার ঐতিহ্য এক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হামরকুনা যুব সমাজ নামক একটি সামাজিক সংগঠন এই প্রতিযোগিতার আয়োজক। সিলেট হবিগঞ্জ ও মৌলভীবাজার মিলনস্থল শেরপুর থেকে শুরু হওয়া উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪টি জেলা থেকে বেশ কয়েকটি নৌকা অংশ নেয়। আর প্রতিযোগিতার উপভোগ করতে শেরপুরে নদীর দুই পাড়ে জড়ো হন অর্ধ লক্ষাধিক মানুষ।
সোমবার বিকালে দর্শকদের করতালি আর বাদ্যযন্ত্রের ধ্বনি ও বৈঠার তালে তালে অনন্য ঢেউ খেলে কুশিয়ারা নদী তীরের মানুষের মধ্যে। ঢোল ও তবলার তাল, আর বৈঠার স্পন্দনের মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে। নৌকা বাইচ দেখতে উৎসবে মেতে ওঠেন শহর ও গ্রামের অর্ধ-লক্ষাধিক দর্শকরা। নৌকা বাইচ প্রতিযোগিতা দূপুর ১২ টা থেকে শুরু হয় এবং সন্ধ্যার পূর্ব পর্যন্ত চলে।
নৌকা বাইচ প্রতিযোগীতায় আলী হোসেন রানা সঞ্চালনায় ও আব্দুল হক সেকুল এর সভাপতিত্বতে প্রধান অতিথি জাহাঙ্গির হুসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান অফিসার ইনচার্জ মৌলভীবাজার, আবু মিয়া চৌধুরী চেয়ারম্যান খলিলপুর ইউনিয়ন পরিষদ।
উল্যেখ্য – মৌলভীবাজার সদর উপজেলার মনুরমূখ বাহাদুরপুর মনুর মুখ ইউনিয়নবাসী ও লন্ডন প্রবাসীর সোহাগ ড্রিমস এর উদ্যোগে অনুষ্ঠিত এ নৌকা বাইচে সিলেট বিভাগের ৪টি জেলা মৌলভীবাজার,হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলা থেকে ১২টি দল অংশ নেয়। অংশগ্রহনকারী নৌকার মধ্যে রয়েছে নগড় প্রবন, শাহ মোস্তফা তরী,শাহ সিকন্দর, কুশিয়ারা তরী, হামজার তরী, ঈষানের তরী, পঙ্গিরাজ, কানাই শাহরতরী, সোনার তরী,লিলু শাহরতরী, আইয়ুব শাহর তরী, রঙ্গন প্রবনস, শাহজালালের তরী, হালীতলা নবীগঞ্জ, ভল্লভপুর ওসমানী নগর, পবন (হবিবপুর) জগন্নাতপুর,। বাইচটি দেড় কিলোমিটার বাইচ করে দর্শকদের আনন্দে মাতিয়ে দেয় সাইকে ।
হাজার বছরের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা আগামীতে দরে রাখবেন আয়োজকরা এমটাই প্রত্যাশা।
9:05 am, Wednesday, 11 November 2026
News Title :
মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে নৌকা বাইচ দেখতে দুই পাড়ে হাজার হাজার দর্শকদের আনন্দে মাতিয়ে তোলে
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 03:18:50 pm, Monday, 7 October 2024
- 603 Time View
Tag :
Popular Post
























