স্টাফ রিপোটার: মৌলভীবাজারের কমলগঞ্জের বাঘিছড়া, চম্পারায় ও জুড়ী উপজেলার রাজকি সীমান্ত দিয়ে শিশুসহ ২৯জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


আজ শুক্রবার সকালে বিজিবি বিভিন্ন সীমান্ত থেকে তাদের আটক করে। জানা গেছে সকাল সাড়ে ৮টার দিকে জুড়ি উপজেলার রাজকী সীমান্ত থেকে ১০জনকে আটক হয়। এর মধ্যে ৪ জন পুরুষ, ২জন নারী ও ৪জন শিশু রয়েছে।
অপরদিকে কমলগঞ্জের চাম্পারাই সীমান্তে ১৪জন ও শমসেরনগর এলাকার সীমান্ত দিয়ে ৫জনকে বাংলাদেশে পুশইন করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ ৪৬ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. ক. মো জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ২৯ জনের মধ্যে শিশু ও নারী-পুরুষ রয়েছে। বিওপিতে রেখে তাদের তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। তাদের বাড়ি কুড়িগ্রামসহ অন্যন্য স্থানে। তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বিজিবির ক্যাম্প কমান্ডার বলেন, ‘ওই ব্যক্তিরা জীবিকার সন্ধানে বেশ আগে ভারতে চলে যান। সেখানে হরিয়ানা রাজ্যে দিনমজুরের কাজ করতেন।

নিজস্ব প্রতিবেদক 
























