12:33 am, Friday, 22 May 2026

এশিয়া কাপে সাকিবের ডেপুটি আফিফ

ক্রীড়া ডেস্ক :: কয়দিন আগেই সাকিব আল হাসানকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। এশিয়া কাপ দিয়েই শুরু হবে সাকিবের মিশন। এবার চলমান এশিয়া কাপে সাকিবের সহযোগী নিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

শনিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২২-এ আফিফ হোসেন ধ্রুবর নাম সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করছে।

এতে আরও বলা হয় আফিফ, ২০১৮ সালের ফেব্রিয়ারিতে অভিষেকের পর থেকে বাঁহাতি এই ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সম্প্রতি দারুণ ধারবাহিক খেলছেন আফিফ। তারই পুরষ্কার পেলেন সহ-অধিনায়ক হয়ে। ৪৭ টি-টোয়েন্টিতে ১৯.৩৮ গড়ে করেছেন ৬৯৮ রান। স্ট্রাইকরেট ১১৮.১০।

এদিকে শনিবার শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এশিয়া কাপের ১৫তম আসরের। বাংলাদেশ দলের মিশন শুরু হবে ৩০ আগস্ট থেকে। ওইদিন শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

এশিয়া কাপে সাকিবের ডেপুটি আফিফ

Update Time : 06:47:27 am, Sunday, 28 August 2022