12:48 am, Wednesday, 24 June 2026

মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, নিরাপত্তাহীনতায় পরিবার

মৌলভীবাজার প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য এবং প্রবাসী সাংবাদিক আজিজুল আম্বিয়ার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ধাইসার গ্রামের পারিবারিক বাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয়ভাবে পরিচিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছে তার পরিবার।

হামলার সময় আজিজুল আম্বিয়া ও তার পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত ছিলেন না। সন্ত্রাসীরা ঘরের জানালার কাঁচ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। প্রতিবেশীদের সামনেই তারা আজিজুল আম্বিয়ার বাড়ির কেয়ারটেকারকে হুমকি দিয়ে বলে, “আজিজুল আম্বিয়া বিদেশে বসে সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আওয়ামী লীগের ব্যানারে মানুষ একত্রিত করছে। এজন্য তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। সে দেশে এলে জয়বাংলা করে দিতাম।”

আজিজুল আম্বিয়ার পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর তারা থানায় যোগাযোগ করলে মৌলভীবাজার সদর থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজিজুল আম্বিয়ার বিরুদ্ধে একটি মামলা (নং- ২১২/২৫) রয়েছে, এবং পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে তার বাড়িতে গিয়েছিল।

তবে আজিজুল আম্বিয়ার পরিবার এই ঘটনাকে সম্পূর্ণ হয়রানিমূলক দাবি করে বলছে, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন এবং দেশে ফিরেননি। এমন অবস্থায় তার বিরুদ্ধে মামলা ও বাড়িতে পুলিশের অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। পরিবারের সদস্যরা বলেন, পুলিশের তল্লাশির নামে তাদেরকে অহেতুক হেনস্থা করা হচ্ছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আজিজুল আম্বিয়া এক প্রতিক্রিয়ায় জানান, তিনি একজন পেশাদার সাংবাদিক ও আওয়ামী লীগের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অথচ তাকে ও তার পরিবারকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, নিরাপত্তাহীনতায় পরিবার

Update Time : 12:30:04 pm, Tuesday, 22 April 2025