বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার সড়কে সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকারী স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোমলপানীয় ও নাস্তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মৌলভীবাজারে দায়িত্বে থাকা মেজর মীর ও সেনা সদস্যরা।
মৌলভীবাজার সদর ও রাজনগরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর মীর এর সার্বিক তত্ত্বাবধায়নে আজ রোববার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের হাতে তা তুলেদেন সেনাবাহিনীর সদস্যরা। এসময় কোমলপানীয় ও খাবার উপহার পেয়ে প্রচন্ড রোধে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা খুশি হন। ট্রাফিক পুলিশের দায়িত্ত্বে নিয়োজিজত শিক্ষাথীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান। এসময় মেজর মীর মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের মতো সকলের সহযোগিতার আহবান জানান। এছাড়াও তিনি সড়কের শৃঙ্খলা ধরে রাখতে কোমলমতি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়নোর আহবান জানান। তিনি শিক্ষার্থীদের দেশ গড়ার জন্য তাদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত নানা কাজের প্রশংসা করেন।

নিজস্ব প্রতিবেদক 























