বিষ্ণু দেব :: মৌলভীবাজার সদর উপজেলায় পণ্য বিক্রিতে অনিয়মের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাক জরিমানা ও তা আদায় করা হয়েছে।
বুধবার (১২ই জুন) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের অভিযানে উপজেলার পশ্চিমবাজার, কুসুমবাগ সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মোস্তফা বিজনেস স্টোরকে দুই হাজার টাকা, হবিগঞ্জ এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা, স্বরণিকা ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক 






















