3:41 am, Wednesday, 22 April 2026

মৌলভীবাজারে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে বিদায়ী সংবর্ধনা

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডল এর স্বেচ্ছায় অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (২১ মে) দুপুর ১২টায় উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষে শিক্ষক/শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বিদায়ী সংবর্ধনায় সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী নাদিমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার রাশিদা আক্তার।
বিদ্যালয়ের সহ-শিক্ষক আব্দুল মোতালিব এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভা বড়াল।
বিদায়ী প্রধান শিক্ষক শিখা রানী মন্ডল, বিদ্যালয় এসএমসির সাবেক সভাপতি দাতা সদস্য রুমেল আহমদ, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম খোকন, আহমেদ ময়নু প্রমুখ বক্তব্য রাখেন।
বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী মানপত্র পাঠ করেন। পরে বিদায়ী শিক্ষক শিখা রানী মন্ডল এর হাতে বিভিন্ন উপহার সামগ্রী তোলে দেয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

মৌলভীবাজারে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে বিদায়ী সংবর্ধনা

Update Time : 12:19:59 pm, Thursday, 22 May 2025