শাহাবউদ্দিন আহমদ: মৌলভীবাজারে ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ আলোচনা সভা ও ফায়ারিং অনুষ্টিত।
আজ মঙ্গলবার দিনটি উপলক্ষে সকালে ফায়ার সার্ভিস ও ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মৌলভীবাজারের ভারপ্রাপ্ত উপ সহকারি পরিচালক মহসিন পাঠান এর সভাপতি্ত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি ছিলেনপুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া উপজেলা নির্বাহী কর্মকতা সাবরীনা রহমান ।
অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি আগামী বুধবার পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ পালন করবে। সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার স্টেশনে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক 




























