স্টাফ রির্পোটার: স্ত্রী আশা বেগমের দায়ের করা মামলায় স্বামী নাইমুর রহমান নাইমকে (৩৬) মৌলভীবাজার পৌরসভার পুরাতন হাসপাতাল সড়কের ভাড়াটিয়া বাসা থেকে গত শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ ও এজহার সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের সমসের আলী(ফুলরী মিয়ার) ছেলে। গত ১৫আগস্ট নাইমের ভাড়াটিয়া বাসায় ২লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ভাবে নির্যাতন ও মারধর করে গুরুতর আহত করে। নাইম এর আগেও বিভিন্ন ভাবে নির্যাতন করে স্ত্রী আশা বেগমের কাছ থেকে ৮লাখ টাকা নিয়েছে বলে জানা যায়।তাদের বিয়ের পর থেকেই যৌতুকের কারণে মনোমালিন্য সৃষ্টি হয়। তাদের এক কন্যা সন্তান রয়েছে।
মামলার বাদী আশা বেগম বলেন,শহরে আমার একটি বিউটি পার্লারের দোকান রয়েছে তা দিয়ে সংসারের খরচ বহন করেন। আর নাইম আমার সব শেষ করে তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।
এলাকাবাসী সূত্রে জানা যায়,সে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার এস আই মো: ইমতিয়াজ সরকার মামলার (তদন্তকারী কর্মকর্তা) বলেন, স্ত্রী আশা বেগমের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
জানা গেছে,নাইমুর রহমান নাইম একজন চতুর চালাক প্রকৃতির লোক। বিভিন্ন সময়ে সে মানুষকে হয়রানীসহ নিজেকে আইনজীবি সহকারী,সরকার দলীয় নেতা পরিচয় দিয়ে সাধারন মানুষকে হয়রানীর অভিযোগ রয়েছে।
3:55 am, Sunday, 7 June 2026
News Title :
মৌলভীবাজারে ভুয়া আইনজীবি সহকারী নাইম নারী নির্যাতন মামলায় গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:13:21 pm, Friday, 19 August 2022
- 1422 Time View
Tag :
Popular Post






























