3:32 am, Wednesday, 18 November 2026

মৌলভীবাজারে মাদ্রাসায় হামলা, অস্ত্রশস্ত্রসহ আটক ৩

মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে মো. চাঁন মিয়া (৫০), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মজলিশপুর গ্রামের বশির মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- নালা দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের বিষয়াদি নিয়ে জামেয়াতুল ফালাহ শেরপুর মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মোঃ চাঁন মিয়া গংদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে চাঁন মিয়া গং কর্তৃক অস্ত্রশস্ত্র দিয়ে মাদ্রাসায় হামলার চেষ্টা করে। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মোঃ চাঁন মিয়া সহ ৩ জনকে আটক। এসময় সেনাবাহিনী ও পুলিশ আটক হওয়া চাঁন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

এ ব্যাপারে- জামেয়াতুল ফালাহ শেরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা ওযীরুল ইসলাম মাসউদ বলেন- মাদ্রাসার পাশে একটা পানি নিষ্কাশনের নালা রয়েছে। ওই নানালা দিয়ে বৃষ্টির পানি যাওয়ার পথ বন্ধ করে রেখেছে চাঁন মিয়া গং। এতে পানি নিষ্কাশনের নালা সচল করতে তাদের বললে তারা একাধিকবার হুমকি ধামকি দিয়েছে। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে আজকে ১১টায় একটা সালিশে বসার কথা ছিলো। সবাইকে দাওয়াত করে ছিলাম আসার জন্য, তবে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিরা আসার আগেই চাঁন মিয়া গং অস্ত্রশস্ত্র নিয়ে এসে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের উপরে আক্রমণ চালায়। এতে তাৎক্ষণিক মাদ্রাসার ২ জন শিক্ষকে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা ভয়-ভীতিকর পরিস্থিতিতে রয়েছে।

অপরদিকে মোঃ চাঁন মিয়ার ছেলে শাহ আলম বলেন- জামেয়াতুল ফালাহ মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মাদ্রাসার পাশের বাসার আব্দুল মছব্বির মিয়ার ড্রেনেজ অর্থাৎ পানি নিষ্কাশনের বিষয়াদি নিয়ে ঝামেলা রয়েছে। গত দুইদিন আগে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। এবিষয়ে আমরা সালিশ হিসেবে ছিলাম। একপর্যায়ে মুরব্বিরা এসে একটা তারিখ নির্ধারণ করেন এবং মাদ্রাসায় বসার কথাবার্তা হয়। আজকে সকালে আমার বাবা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় স্থানীয় সাবেক ইউপি সদস্য সুমন মিয়া বলেন বিচারে থাকার কথা। তাৎক্ষণিক মাদ্রাসার হুজুরগণ আমার বাবাকে মারধর করেন। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীরা বাসায় গিয়ে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে।

শাহ আলম আরও বলেন- মাদ্রাসার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, মাদ্রাসার সঙ্গে আমরা ছিলাম। তবে গত দিনের মছব্বির মিয়ার সাথের ঘটনায় আমরা সাক্ষী থাকার বিষয়কে কেন্দ্র করে আজকের ঘটনা ঘটানো হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল হয়ে যাচ্ছে। এ মাদ্রাসার সঙ্গে আমাদের কোনো পূর্ববর্তী ঝামেলা নেই, আর এখানে ঝামেলা করার মতো কোনো স্বার্থও নেই।

এলাকাবাসীর কাছে বিনীত আবেদন জানিয়ে শাহ আলম আরও বলেন- প্রকৃত ঘটনা খুঁজে বের করে সমাধান করুন। যদি আমাদের কোনো দোষ থাকে, আপনারা যে শাস্তিই নির্ধারণ করবেন, আমরা মাথা পেতে নেব।

অস্ত্রশস্ত্র এর বিষয়ে জানতে চাইলে সে জানায়- আমার বাবায় মাইর খাওয়াতে ও মাদ্রাসা থেকে ইটপাটকেল নিক্ষেপ করায় আত্মরক্ষায় এমনটা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মোঃ চাঁন সহ ৩ জনকে আটক করা হয়েছে। অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে মাদ্রাসায় হামলা, অস্ত্রশস্ত্রসহ আটক ৩

Update Time : 05:52:42 pm, Thursday, 24 April 2025