1:48 am, Wednesday, 22 April 2026

মৌলভীবাজারে রাতে বিশিষ্ট ব্যবসায়ীর বাড়িতে আক্রমণ ব্যবসায়ীর পিতাসহ আহত ২

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার বিন্নিগ্রাম গ্রামে বিশিষ্ট ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে হার্ডওয়ার ব্যবসায়ী মাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী-মুহিবুর রহমান খাঁনের বাড়িতে। প্রতিবেশীদের থেকে জানা গেছে যে ব্যবসা ও সম্পত্তির দখলের জন্য গত বুধবার (১২ নভেম্বর) ব্যবসায়ীর চাচাতো ভাই তালেব আলী ও শহিদ আলী এ ভাঙচুর ঘটায়।
এ বিষয়ে মুহিবুর রহমান খাঁনের পিতা-আব্দুল ছত্তার খাঁন জানান যে “রাতে ১১:০০ ঘটিকার দিকে আশেপাশের মানুষের হট্টগোল শুনতে পাই। দরজা খুলে বের হতেই দেখি বাড়ির উঠানে ১০/১২ টি মোটরবাইকে দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমার ভাতিজা তালেব আলী, শহিদ আলী, বিএনপি নেতা রাহাত ইমতিয়াজ সহ অন্যান্য সন্ত্রাসীরা আমার ছেলে মুহিবুর রহমান খাঁনের নাম ধরে গালিগালাজ শুরু করে। আমি তাদেরকে গালাগালি না করতে বললে সন্ত্রাসীরা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বাড়িতে ঢুকে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে। আমি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারপিট শুরু করে। আমাকে আব্দুর রশিদ মামুন সন্ত্রাসীদের মারপিট হতে রক্ষা করেছেন।”
প্রতিবেশী আব্দুর রশিদ মামুন জানান যে, তালেব আলী, শহিদ আলী বিএনপির অত্যন্ত প্রভাবশালী সন্ত্রাসী এবং মুহিবুর রহমান খানের চাচাতো ভাই। তারা হঠাৎ করেই এলাকার বিশিষ্ট ব্যবসায়ীদের জায়গা সম্পত্তি দখলের জন্য উঠেপড়ে লেগেছে। তারা প্রায়শই ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি করে থাকে। চাঁদা না দিলে ব্যবসা করতে দেয় না। বিগত কয়েক মাস ধরে তারা মুহিবুর রহমান খাঁনের ব্যবসা ও সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। তারা মুহিবুরকে কয়েকবার আক্রমণও করেছে। বর্তমানে মুহিবুর রহমান খান প্রবাসে আছেন। সন্ত্রাসীরা মুহিবুরকে প্রকাশ্যে বেশ কয়েকবার হত্যার হুমকি দিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

মৌলভীবাজারে রাতে বিশিষ্ট ব্যবসায়ীর বাড়িতে আক্রমণ ব্যবসায়ীর পিতাসহ আহত ২

Update Time : 09:07:00 pm, Friday, 14 November 2025