9:17 pm, Friday, 29 May 2026

মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলা, গ্রেফতার ১

মৌলভীবাজারে সমাজকর্মী হোসাইন আহমদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি মামুন মিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১১ মার্চ বুধবার রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার-এর মানবিক সহায়তা টিমের টিম লিডার হোসাইন আহমদ তার ব্যক্তিগত প্রাইভেটকারে গ্যাস নিতে জগন্নাথপুর এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে যান। এ সময় সিরিয়াল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মামুন মিয়া ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হন। হামলাকারীরা তাদের ব্যবহৃত গাড়িতেও ভাঙচুর চালায়।

এ ঘটনায় ১৩ মার্চ মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

১৭ মার্চ দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে জগন্নাথপুর এলাকা থেকে মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলা, গ্রেফতার ১

Update Time : 11:05:58 am, Tuesday, 17 March 2026