3:05 am, Friday, 22 May 2026

মৌলভীবাজারে ২ দিনব্যাপী যাত্রা উৎসব শুরু মঙ্গলবার

মিজানুর রহমান :: মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী বাংলাদেশ যাত্রা উৎসব-২০২২। শহরের পৌর জনমিলনে কেন্দ্রে ২৯ মার্চ (মঙ্গলবার) ও ৩০ মার্চ (বুধবার) সন্ধ্যা ৭ টায় উৎসবের যাত্রাপালাগুলো অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসনের সহযোগিতা ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট ৪টি দল এই উৎসবে অংশগ্রহণ করবে।

যাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এতে সভাপতিত্ব করবেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু।

মৌলভীবাজারে আয়োজিত এই উৎসবে শ্রীমঙ্গলের বনশ্রী অপেরা ‘বীরের জননী’, কমলগঞ্জের সুরমা অপেরা ‘আলোমতি’, শায়েস্তাগঞ্জের খোয়াই অপেরা ‘গুনাই বিবি’ এবং হবিগঞ্জের নবজাগরণ (উদয়ন) নাট্যসংস্থা ‘রহিম বাদশা রূপবান’ যাত্রাপালা মঞ্চস্থ করবে।

জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী সর্ববৃহৎ এ যাত্রা উৎসবে ১০০টি নতুন যাত্রা পালা মঞ্চায়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মৌলভীবাজারে ২ দিনব্যাপী যাত্রা উৎসব শুরু মঙ্গলবার

Update Time : 10:37:54 am, Tuesday, 29 March 2022