2:20 pm, Friday, 6 November 2026

অহেতুক খরচ পরিহার করতে হবে : পরিকল্পনামন্ত্রী

ডেস্ক রিপোর্ট : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ খরচের বিষয়ে অনেক আগ্রহী। প্রকল্পে কে টাকা দিলো, কত সুদে দিলো, কেন দিলো এসব বিষয়ে সাধারণ মানুষ অনেক খবর রাখেন। এ জন্য আমাদের অহেতুক খরচ পরিহার করতে হবে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অপচয়ের বিষয়ে আমরা পরিবার থেকেও কিন্তু শিক্ষা নিয়ে থাকি। খাবার খাওয়ার সময় যেন খাবার অপচয় না হয়, টাকা যেন হিসাব করে খরচ করি- এসব শিক্ষা পরিবার থেকে নিয়ে থাকি। এসব বিষয় আমাদের কর্মক্ষেত্রেও কাজে লাগানো যাবে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমইডি) ও পরিসংখ্যান বিভাগের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আইএমইডির বিষয়েও মানুষের আগ্রহ আছে। কোন প্রকল্প কীভাবে মূল্যায়ন হলো তা মানুষ জানতে চায়। বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ জনশুমারিসহ নানা শুমারি ও জরিপ করে থাকে। এসব জরিপের বিষয়ে মানুষ জানতে চায়। তাই কাজগুলো খুব মন দিয়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।

আইএমইডিকে উদ্দেশে করে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রকল্প ভিজিটের সময় স্বাধীন মতামত দিতে হবে যেন বস্তুনিষ্ঠ ফলাফল আসে। কারোর চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। সরকার উন্নয়ন কাজগুলোর প্রতি আন্তরিক। সে জন্য সরকার তদারকি করতে চায়। যা দেশের মানুষের জন্য কল্যাণকর। সরকার আসলে উপলব্ধি করতে চায় উন্নয়ন কাজগুলো মানুষের কাজে লাগছে কি না।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, আইএমইডি সচিব আবু হেনা মোরশেদ জামানসহ সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

অহেতুক খরচ পরিহার করতে হবে : পরিকল্পনামন্ত্রী

Update Time : 10:07:48 am, Tuesday, 15 February 2022