বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেীনীর এক ছাত্রী (১৫) কে স্কুলের সামন হইতে জোর পূবৃক অপহরণ করার অভিযোগ উঠেছে। গত ২৯ নভেম্বর দুপুরে স্কুলের সামন থেকে ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায় সদর উপজেলার বনানী টিভি হাসপাতাল রোড়ের ফজলু মিয়ার পুত্র সাইফুল ইসলাম ফুয়াদ (২০)। এ ঘটনায় ভুক্তভোগীর মা শামীমা আক্তার বাদী হয়ে অপহরণকারী সাইফুল ইসলাম ফুয়াদ (২০), ফজলু মিয়া, রিনা বেগম, এমাদ মিয়াদের আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার বিবরণে জানা গেছে- সাইফুল ইসলাম ফুয়াদ (২০) ভিকটিমকে স্কুলে আসা যাওয়ার পথে যৌন হয়রানী করতো। এক পর্যায়ে ঐ ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় পুলিশের সহযোগীতায় তাকে উদ্ধার করলেও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেই ভিকটিমকে তার পিতা-মাতার জিম্বায় দেওয়া হয়। সর্বশেষ একই ভাবে গত ২৯ নভেম্বর দুপুরে স্কুলের সামন থেকে তাকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এবং একাধিক গোপন ভিডিও ধারণ করে। ((দৈনিক মৌমাছি কন্ঠ)) ৬ ডিসেম্বর মৌলভীবাজার মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অপহরণ কারী সাইফুল ইসলাম ফুয়াদসহ ভিকটিমকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত ভিকটিম ও অপহরণকারী থানায় রয়েছে। এ ব্যপারে জানতে চাইলে এসআই ফুলন ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক মৌমাছি কণ্ঠকে বলেন- সাইফুল ইসলাম ফুয়াদসহ ভিকটিমকে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান- ভিকটিম এর মায়ের লিখিত অভিযোগ এবং সাইফুল ইসলাম ফুয়াদ এর পরিবারের পক্ষ থেকে ছেলেটি নিখোঁজ হিসাবে থানায় সাধারণ ডায়েরী করা হয়ে ছিল। এই সুত্র ধরেই তাকে উদ্ধার করা হয়েছে।
4:34 am, Thursday, 27 August 2026
News Title :
মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে অপহরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:30:38 pm, Monday, 6 December 2021
- 2225 Time View
Tag :
Popular Post
























