3:02 pm, Friday, 6 November 2026

মমেকের করোনা ইউনিটে আরো ২৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ১০ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।

আজ (শনিবার, ১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

ডা. মহিউদ্দিন খান মুন আরো বলেন, হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৩৯৯ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৬০০টি নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ শতাংশ।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মমেকের করোনা ইউনিটে আরো ২৩ জনের মৃত্যু

Update Time : 06:08:54 am, Saturday, 14 August 2021