9:49 am, Friday, 17 April 2026

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি একাংশের পদযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রাপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান আরও বলেন, শেখ হাসিনা চাইলেও দেশে কোন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। কারণ বিগত পনের বছর ধরে শেখ হাসিনা তাঁর পারিবারিক আর লুটেরা যে সমাজ সৃষ্টি করেছে। তাঁর এই লুটেরা সিস্টেমের মধ্যে প্রশাসন, পুলিশ, কোর্ট কাচারি সব একাট্টা হয়ে গেছে। তার এ অনিবার্য পতনের সাথে ওদেরও পতন ঘটবে। তাই এ লুটেরারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না। ভবিষ্যতে এধরণের অন্যায় বাধা আর মানা হবে না। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে আরও বলেন ‘যদি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া হয়- তাহলে গণরোষে অবৈধ শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হবে।

আজ বিকেলে পদযাত্রা শহরের কুমুসবাগ থেকে শুরু করে এম সাইফুর রহমান রোডস্থ ওয়েষ্টার্ণ রেষ্টুরেন্ট এর সম্মুখে আসলে পুলিশ বাধা দিলে বিএনপি সেখানেই সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পদযাত্রা পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন,সহ সভাপতি মো.হেলু মিয়া,প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান,পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অলিউর রহমান,কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্র নেতা জাকির হোসেন উজ্জ্বল,জেলা কৃষক দলের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সরওয়ার মজুমদার ইমন, জেলা স্বেচ্ছাসেবক সেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক জিএমএ মুক্তাদির রাজু,জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হেকিম, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম,জেলা যুবদলের সহ সভাপতি সালাম আহমদ জিতু,শাহীন আহমদ,সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ, সদর থানা যুবদলের আহবায়ক আমীর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহেমদসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল,ওলামাদল,কৃষকদল, শ্রমিকদল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি একাংশের পদযাত্রা অনুষ্ঠিত

Update Time : 02:21:53 pm, Saturday, 19 August 2023