12:50 am, Friday, 25 September 2026

মৌলভীবাজার পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

কুলাউড়া প্রতিনিধি :: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে অর্ধবেলা কর্মবিরতি পালন করেছে মৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মবিরতি পালন করা হয়েছে।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যম পূরণ করার দাবি জানিয়ে তারা এ কর্মবিরতি পালন করেন।

এ ব্যাপারে মৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজাদের রহমান জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে আমরা দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি।

আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পূর্বের তুলনায় আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

মৌলভীবাজার পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

Update Time : 12:00:16 pm, Thursday, 15 September 2022