
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে (৩০ ডিসেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; জেলা বিশেষ শাখা (ডিএসবি)-এর ডিআইও-১ আবুল কাশেম সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এনামুল হক আলম সিনিয়র স্টাফ রিপোর্ট 




























