1:10 pm, Saturday, 12 September 2026

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ

কলেজ প্রতিবেদক: মৌলভীবাজার সরকারী কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করতে অনুমতি না দেওয়া অধ্যক্ষের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ উল্লেখ ও বিদ্যমান সংকট নিরসনের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট কলেজ শাখার প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।
আজ সোমবার দূপুরে কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি কলেজ সংসদের ছাত্রনেতা শিহাব আহমদের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি কলেজ শাখার সংগঠক রাজিব সূত্রধরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রেহনোমা রুবাইয়াৎ, জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সামায়েল রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশ বক্তারা বলেন, নবীনবরণ অনুষ্ঠান যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কৃতির অংশ অথচ মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ নবীনবরণ না করে বরং ছাত্র সংগঠনের আয়োজিত নবীনবরণের অনুমতি প্রদান করেননি। যা অগণতান্ত্রিক সিদ্ধান্তেরই পরিপূরক।
এছাড়াও সমাবেশ থেকে কলেজে বিদ্যমান সকল সংকট নিরসনের জোর দাবি জানান।
উল্লেখ্য যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ করার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করলে মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ অনুমতি প্রদানে অস্বীকৃতি জানান। যাহা ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের মধ্যে উন্নাসিক মানসিকতা তৈরি করবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ

Update Time : 12:02:04 pm, Monday, 27 February 2023