6:38 pm, Wednesday, 18 November 2026

রেগে গিয়ে প্রেমিকার ওপর গাড়ি তুলে দিলেন প্রেমিক!

ডেস্ক রিপোর্ট::ভারতে ঝগড়ার জেরে কোটিপতি প্রেমিক তার চালককে প্রেমিকার ওপর গাড়ি চালিয়ে দিতে নির্দেশ দেন। ওই চালকও প্রেমিকার পায়ের ওপর গাড়ি চালিয়ে দেন। এতে গুরুতর আহত হন ঐ প্রেমিকা।

শনিবার (১৬ ডিসেম্বর) ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটেছে। দেশেটির সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ খবর জানিয়েছে।

জানা গেছে, আহত প্রেমিকা প্রিয়া সিং তার ইনস্টাগ্রামে পুরো ঘটনাটি তুলে ধরেছেন। প্রেমিকের গাড়িচাপায় প্রেমিকার পা ভেঙে গেছে। এ ছাড়া তার শরীরজুড়ে মিলেছে ক্ষতচিহ্ন। গাত পিঠ ও পেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এমনকি অভিযোগ নিতে চায়নি পুলিশ। প্রেমিক কোটিপতি হওয়ায় পুলিশের এমন আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন প্রেমিকা।

প্রিয়া সিং ইনস্টাগ্রামে জানান, আশাজিৎ গত ১১ ডিসেম্বর ভোরে একটি পারিবারিক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানান। এরপর সেখানে তার সাথে অদ্ভুত আচরণ শুরু করেন তিনি। এমনকি এ সময়ে তিনি তার সাথে আলাদা কথা বলতে চান এবং তার বন্ধুও তাকে অপমান করেন। পরিস্থিতি এমন পর্যায়ে যায়, আশাজিৎ প্রিয়ার গায়ে হাত তোলেন। তার গলা টিপে ধরেন এবং হাত মুচড়ে দেন। এ ছাড়া চুল ধরে টানতে টানতে কিছুটা পথ নিয়ে যান। প্রেমিকের এমন উদ্ভট আচরণে তিনি সেখান থেকে বের হয়ে যেতে উদ্যত হন। এ সময় প্রেমিকের গাড়িতে থাকা ব্যাগ আনতে গেলে পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন প্রেমিকের চালক। গাড়িচাপায় আহত হওয়ার পর মামলা থেকেও বাধা দিয়েছেন অভিযুক্ত আমলার ছেলে আশাজিৎ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এফআইআর দায়ের হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

রেগে গিয়ে প্রেমিকার ওপর গাড়ি তুলে দিলেন প্রেমিক!

Update Time : 08:14:24 am, Sunday, 17 December 2023