লন্ডন সংবাদদাতা: গত সোমবার রাতে লন্ডনে মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য (মহিলা আসন-৩৬) এবং মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি এর সাথে যুক্তরাজ্যে প্রবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের একটি মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রবাসীগণের মাধ্যমে বিভিন্ন দাবী-দাওয়া উঠে আসে এবং সকলেই যুক্তরাজ্যে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার ভূমিকা তুলে ধরেন।

আলোচনাকালে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার জন্যে যার যার অবস্থান থেকে কাজ করার আশ্বাস দেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের প্রবাসী নেতৃবৃন্দরা। এসময় প্রবাসীগণ মাননীয় সাংসদকে স্থানীয় বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে কাজ করে যাওয়ার জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বাধাগ্রস্ত বিভিন্ন অবকাঠামোগত কাজগুলোকে ত্বরান্বিত করতে আগামী সংসদে তাকে পুণরায় সাংসদ হিসেবে নেওয়ার দাবী তুলেন।
মাননীয় সাংসদ বলেন “সাংসদ থাকাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আরোও কাজ করতে চাই। চলার পথে সমস্যার সম্মুখ্যিন হও
য়া লাগে আমিও অনেক হয়েছি। কিন্তু আমি থেমে যাইনি। সকলের দোয়া ও সহযোগীতা থাকলে আমি থেমে থাকা কাজগুলো পুণরায় চালু করার চেষ্টা করবো যাতে আমাদের মৌলভীবাজার জেলাটা বাকি জেলাগুলো থেকে পিছিয়ে না থাকে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ,স্থানীয় কাউন্সিলর, প্রবাসী গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দরা।

নিজস্ব প্রতিবেদক 




























