শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরীর সাথে তার নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় সহকারী হাই কমিশনার (সিলেট) অনিরুদ্ধ দাশ এর সাথে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে হোটেল শ্রীমঙ্গল ইন এর কনফারেন্স হলে আয়োজিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের (প্রেস, তথ্য, সংস্কৃতি, ও শিক্ষা বিষয়ক) দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ ও স্থানীয় সূধীজন।
এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী ভারতীয় হাই কমিশনের কাছে তুলে ধরেন শ্রীমঙ্গলের দুই ধর্মের মানুষের সম্প্রীতির বিষয়টি। তিনি বলেন, শ্রীমঙ্গল কমলগঞ্জে ত্রিপুরার সাথে দীর্ঘ ৮৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। যেখানে ৫৮% ভোটার মুসলিম এবং ৪২% হিন্দু ও অন্যান্য জাতিগোষ্ঠী। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে খাসি, মনিপুরী, দেববর্মা, সাঁওতাল, মুন্ডা, ওরাওঁ, কন্দসহ অন্যান্য জাতিগোষ্ঠী বাস করেন। যাদের অনেকেরই উভয় দেশে আত্মীয় স্বজন রয়েছেন।
হাজী মুজিব তার এলাকার নৃ গোষ্ঠীসহ বাঙালি জনগোষ্ঠীর জন্য আইসিসিআর স্কলারশীপ প্রদান, কর্ম ও জীবনমুখী শিক্ষার ব্যবস্থাকরণ এবং মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন, সংসদ সদস্য হাজী মুজিবুর রহমাদের দাবীর বিষয় গুলো কর্তৃপক্ষের কাছে পৌছাবেন এবং বাস্তবায়নে তিনিও উদ্যোগী হবেন বলে জানান।
তিনি বলেন, দুই দেশের ভিতরে যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক আছে তা ভবিষতেও যেন অটুট থাকে এই লক্ষে কাজ করবেন। ভবিষতে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো যাতে আরো বৃদ্ধি পায় এ বিষয়ে ভারত সরকার আরো যত্নশীল থাকবে।
এর আগে তিনি শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন এবং সন্ধ্যা সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর সম্মানে ইফতার পাটিতে অংশনেন।

নিজস্ব প্রতিবেদক 






















