1:49 am, Wednesday, 22 April 2026

যশ চোপড়ার স্ত্রী পামেলা মারা গেছেন

বিনোদন ডেস্ক ::বলিউডের খ্যাতিমান নির্মাতা যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আজ (২০ এপ্রিল) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ১৫ দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ক্রমেই অবস্থার অবনতি হচ্ছিল পামেলার। ভেন্টিলেশনে তাকে নেওয়া হয়েছিল।

‘যশরাজ ফিল্মস’ প্রযোজনার পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (২০ এপ্রিল) সকাল ১১টায় পামেলার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সংবাদে এমনটাই জানা গেছে।

পামেলা চোপড়া প্লেব্যাক গায়িকা ছিলেন। যশ প্রযোজিত বহু সিনেমায় গান গেয়ে দর্শকের মন ছুঁয়ে গিয়েছিলেন পামেলা। তার মৃতুতে শোকস্তব্ধ পুত্র আদিত্য চোপড়া এবং পুত্রবধূ রানি মুখার্জি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

যশ চোপড়ার স্ত্রী পামেলা মারা গেছেন

Update Time : 09:17:46 am, Thursday, 20 April 2023